ঢাকাFriday , 20 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজিবি দিবস উপলক্ষে কেককাটা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 20 December 2019, 21:38

ডেস্ক রিপোর্ট: ২২৫ তম বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) দিবস-২০১৯ উপলক্ষে সাতক্ষীরায় কেককাটা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ২ টায় সাতক্ষীরার তালতলাস্থ ৩৩ বিজিবি ব্যাটেলিয়ন হেড কোয়াটারে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বিজিবি দিবস উপলক্ষে একটি কেকটাটা হয়। এরপর আমন্ত্রিত অতিথিদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে: কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার। এ সময় সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে প্রীতি ভোজে অংশ গ্রহণ করেন, সাতক্ষীরার জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জাতীয় গোয়েন্দা সংস্থা (এন.এস.আই) সাতক্ষীরার উপ-পরিচালক মো: জাকির হোসেন, ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক মেজর রেজা আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) ইলতুৎ মিশ, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার সম্পাদক একে.এম আনিছুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জ সালাহ উদ্দীন আহমেদ, জেলা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফসহ বিভিন্ন সরকারী-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক ও বিজিবি সদস্যগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *