সাতক্ষীরা পৌরসভার ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সাতক্ষীরা পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা মেয়র তাজকিন আহমেদ চিশতী। উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌর কাউন্সিলারবৃন্দ, সাতক্ষীরা সিভিল সার্জন প্রতিনিধি ডা: সাইফুল্লাহ আল কাফি ছাড়াও কমিটির সদস্যবৃন্দ। সভায় ওয়াস নিয়ে আলোচনার পাশাপাশি রেইন ওয়াটার হার্ভেস্টিং এবং ভূগর্ভস্থ পানি মাত্রাতিরিক্ত ব্যবহারের ত্রুটি নিয়ে আলোচনা করা হয়। আলোচনাসভার ব্যবস্থাপনায় ছিলেন প্র্যাকটিক্যাল অ্যাকশন প্রতিনিধি পরাগ বিশ্বাস।

Leave a Reply