ঢাকাThursday , 19 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সন্ত্রাসী বিপ্লবের হাত থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 19 December 2019, 21:44

ডেস্ক রিপোর্ট: নড়াইলের কুখ্যাত সন্ত্রাসী, একাধিক মামলার আসামি, চাঁদাবাজ ও নারী লোভী হাফিজুর রহমান বিপ্লবের হাত থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, শহরের রসুলপুর মেহেদীবাগ এলাকার মৃত বাবর আলী গাজীর মেয়ে জোছনা। তিনি জানান, বিগত ১২ বছর পূর্বে নড়াইলের নড়াগাতী উপজেলার কলাবাড়িয়া গ্রামের হাসেম মোল্যার পুত্র হাফিজুর রহমান বিপ্লবের সাথে আমার বিয়ে হয়। বিয়ের ৩ বছর পর তার আসল চরিত্র বেরিয়ে আসায় তার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে যায়। কিন্তু তারপরও সে বিভিন্নভাবে আমাকে ও আমার ঢাকা প্রবাসী বোন এবং আমার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হয়রানি, খুন জখমের হুমকি ও চাঁদা দাবি করতে থাকে। এক পর্যায়ে আমার বড় বোনের ঢাকার বাসায় গিয়ে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট পাট করে উল্টো তার নামে ঢাকার বাড্ডা থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে। এছাড়া ইতিপূর্বে আমার বোনের বিরুদ্ধে ঢাকা, খুলনা, সাতক্ষীরাসহ বিভিন্ন থানায় মিথ্যা মামলা দায়ের করে এবং ৫০লক্ষ টাকা চাঁদা দাবি করে। বর্তমানে আমার বোন তার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে সে বিভিন্ন নেতা ও প্রশাসনের তদবিরে পার পেয়ে যায়। তার বিরুদ্ধে নড়াইলে চুরি, ডাকাতি, সন্ত্রাসীসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া ইতিপূর্বে তার আরো দুটি স্ত্রীও রয়েছে। এমনকি সে ভুয়া কাবিন নামা তৈরি করে আমার বোনকেও তার স্ত্রী দাবি করে এবং ঢাকার তেজগাঁ থানায় একটি মিথ্যা ছিনতাই মামলা দিয়ে তাকে জেলহাজতও খাটায়। এমতাবস্থায় তিনি ওই সন্ত্রাসীকে গ্রেফতারসহ তার পরিবারকে তার হাত থেকে উদ্ধার করতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *