শ্যামনগরে যথাযোগ্য মর্যাদায় সিপিপির মহান বিজয় দিবস পালন
শ্যামনগর অফিস: বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় শ্যামনগরে যথাযোগ্য মর্যাদায় ৪৯ তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা সিপিপির পক্ষ থেকে নানান কর্মসূচি গ্রহণ করা হয়। ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনার পর সকাল আটটায় শ্যামনগরে গোপালপুর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় একে একে উপজেলা সিপিপির সহস্রাধিক স্বেচ্ছাসেবক স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে বর্ণাঢ্য র্যালি নিয়ে স্মৃতিসৌধের অনতিদূরে চার শহীদ বীর মুক্তিযোদ্ধার কবর জিয়ারত ও দোয়া করেন।

Leave a Reply