ঢাকাTuesday , 17 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মাদরায় বিজয় দিবসে মানব বিজয় ফুল

admin ঢাকা
আপডেট: 17 December 2019, 22:22

মাগুরা (তালা) প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে সোনার বাংলা সংগঠনের উদ্যোগে তালা উপজেলার মাদরায় মানব বিজয় ফুল তৈরি করা হয়। মানব বিজয় ফুল তৈরিতে অংশ গ্রহণ করেন পারমাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পারমাদরা পল্লী শ্রী মাধ্যমিক বিদ্যালয়, মাদরা অগ্রণী মাধ্যমিক বিদ্যালয়, মাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা। স্ব স্ব বিদ্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে সকাল ৮টায় মাদরা অগ্রণী মাধ্যমিক বিদ্যালয় মাঠে একত্রিত হয়। সকাল সাড়ে ৮টায় আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন, মাদরা অগ্রণী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিরণ¥য় মন্ডল, পারমাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কবিতা রাণী রায়, পারমাদরা পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ গাইন, মাদরা অগ্রণী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন সরকার, মাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল কৃষ্ণ রায় সহ সোনার বাংলা সংগঠন (ঝইঝ) এর পরিচালক মোহন বিশ্বাস।বক্তব্য প্রদানের সময় তিনি বলেন মহান বিজয় দিবস উপলক্ষে নতুন প্রজন্মেদের মুক্তিযুদ্ধের চেতনা উপলব্ধি এবং সংগ্রামী ইতিহাস জানাবার উদ্দেশ্যে এই মানব বিজয় ফুল তৈরি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *