ঢাকাTuesday , 17 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

admin ঢাকা
আপডেট: 17 December 2019, 22:52

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটায় তালা উপজেলা আ’লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪ টায় পাটকেলঘাটা পাঁচরাস্তার মোড়ে উপজেলা আ’লীগের নবনির্বাচিত সহ সভাপতি মাস্টার আব্দুল হাই’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের নবনির্বাচিত সভাপতি শেখ নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, কৃষক লীগের জেলা সভাপতি বিশ্বজিৎ সাধু, তালা সদর ইউপি চেয়ারম্যান ও যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেন, উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সরদার মশিয়ার রহমান, ইকবার হোসেন, চেয়ারম্যান মোজাফ্ফর রহমান, নগরঘাটা ইউনিয়ন আ’লীগের সভাপতি আক্তারুল ইসলাম, কুমিরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা সদস্য মঞ্জুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সুমন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, মাহফুজুর রহমান মধু। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাটকেলঘাটা কলেজে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রি কলেজে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদিতে পূষ্পার্ঘ অর্পণ, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কলেজের ইংরেজি বিষয়ের অধ্যাপক নাজমুল হকের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন , কলেজের অধ্যাপক ফকির আহমদ শাহ, শিক্ষক প্রতিনিধি আব্দুল গফ্ফার, সরদার নুরুল ইসলাম, রহিমা খাতুন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *