ঢাকাTuesday , 17 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় মহান বিজয় দিবস পালিত

admin ঢাকা
আপডেট: 17 December 2019, 22:17

কলারোয়া অফিস: কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠের কর্নারের মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভ ‘স্বাধীনতা’র পাদদেশে পুস্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসন, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন, শিক্ষা ও অন্যান্য প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা। অনুরূপ পুষ্পার্ঘ অর্পণ করা হয় উপজেলার কয়েকটি গণ কবরে। পুষ্পার্ঘ অর্পণ শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত, কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী, বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ, খেলাধুলা, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধা বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজ স্বাগত বক্তব্য রাখেন। প্রধান অতিথি হিসেবে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ। এসময় বিশেষ অতিথি ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক অ্যাড.শেখ কামাল রেজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *