ঢাকাFriday , 13 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে মাদক ব্যবসায়ী ডুবুরি সামাদসহ গ্রেফতার-৩

admin ঢাকা
আপডেট: 13 December 2019, 21:03

শ্যামনগর অফিস: শ্যামনগর থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার রাতে এ এস আই রফিক ১০ পিচ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আ: সামাদ গাজী ওরফে ডুবুরি সামাদ (২৭) কে গ্রেপ্তার করে। সে দুরমুজখালী গ্রামের নুর ইসলাম গাজীর ছেলে। অপর এক অভিযানে এএসআই মনিরুজ্জামান ১০০ গ্রাম গাজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে পার্শ্বেমারী গ্রামের মাকছুদুল গাজীর ছেলে নবীরুল ইসলাম (২১) এবং চকবারা গ্রামের হাবিবুল্যাহ গাজীর ছেলে মোস্তাক বিল্লাহ ওরফে সজীব ঢালী (১৯)। এলাকাবাসী জানায়, চিহ্নিত মাদক ব্যবসায়ী আ: সামাদ ওরফে ডুবুরি সামাদ এ উপক‚লীয় জনপদের মাদকের গড ফাদার। সে ভারত থেকে নিষিদ্ধ ফেন্সিডিল ও ইয়াবা চোরাই পথে এনে দেশের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *