ঢাকাThursday , 12 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুন্দরবন অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে ৩৩ জেলে আটক

admin ঢাকা
আপডেট: 12 December 2019, 20:27

ডেস্ক রিপোর্ট: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে ১৩টি নৌকাসহ ৩৩ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫০টি মাছ ধরা আটল, ৫০টি মাছ ধরা জাল ও পাঁচ মণ মাছ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ডিসেম্বর )দুপুরে নৌ পুলিশের খুলনা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এর আগে বুধবার সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বেহালা মরা খাল এলাকা থেকে তাদের আটক করে বৃহস্পতিবার সকালে লোকালয়ে আনা হয়। আটক জেলেরা খুলনার মংলা, দাকোপ ও কয়রার বাসিন্দা। অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ জানান, বনদস্যু জিয়া বাহিনীর কবল থেকে অপহৃত এক জেলেকে উদ্ধারের লক্ষ্যে ইন্সপেক্টর জিয়াউর রহমানের নেতৃত্বে বেহালা মরা খালে অভিযান চালায় পুলিশ। এসময় একটি নৌকাকে চ্যালেঞ্জ করলে তারা জেলে বলে পরিচয় দেয় এবং তাদের দেওয়া তথ্য মতে ১৩টি নৌকাসহ ৩৩ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫০টি মাছ ধরা আটল, ৫০টি মাছ ধরা জাল ও পাঁচ মণ মাছ উদ্ধার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *