ঢাকাWednesday , 11 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নারী ও কিশোরীদের স্বাস্থ্য বিষয়ক কর্মশালা

admin ঢাকা
আপডেট: 11 December 2019, 22:50

কলারোয়া অফিস: ম্যাক্স নিউট্রওয়াশ প্রকল্প এস কে এস ফাউন্ডেশন সাতক্ষীরা এর আয়োজনে নারী ও কিশোরীদের স্বাস্থ্য বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ম্যাক্স নিউট্রওয়াশ প্রোজেক্টের পক্ষে বেবি ওয়াশ জোসনা বেগমের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ। খানা সমুহে নিজ খরচে নারী ও কিশোরীদের গোসলখানা তৈরি। ঋতুকালীন স্বাস্থ্য ব্যবস্থা বিষয়ক উপজেলা পর্যায়ে ” অংশ গ্রহণমূলক অর্থায়ন ও পরিকল্পনা ” বিষয়ে সুশীল সমাজের ও স্থানীয় সরকার স্বাস্থ্য, শিক্ষা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রতিষ্ঠানের সাথে যৌথ কর্মশালার অংশ হিসাবে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: কামরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাসিন আলী, সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার আক্তার, প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দিন, মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার হারুনার রশীদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *