ঢাকাWednesday , 11 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নাজিমউদ্দীন মনোনীত

admin ঢাকা
আপডেট: 11 December 2019, 22:33

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে সহকারী অধ্যাপক মো: নাজিমউদ্দীনকে মনোনীত করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় দেবহাটা কলেজ কমিটির এক সভায় সহকারী অধ্যাপক মো: নাজিমউদ্দীনকে মনোনীত করা হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজ কমিটির সদস্য ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। এসময় সভায় কমিটির সদস্য শফিকুল ইসলাম, তপন কুমার ফটিক, কলেজের শিক্ষকদের মধ্যে সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সহকারী অধ্যাপক মোহাম্মাদ আলীসহ কমিটির সদস্য ও কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভায় কলেজের অধ্যক্ষ একেএম আনিসউজ্জামান কালামের চাকরির বয়স সীমা পার হওয়ায় তার বিদায়জনিত কারণে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে জেষ্ঠ্যতার ভিত্তিতে সহকারী অধ্যাপক মো: নাজিমউদ্দীনকে মনোনীত করা হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়ায় মো: নাজিমউদ্দীনকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, আবু হুরাইরা, সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পা, যুগ্ম-সাধারণ সম্পাদক নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন লিটন, কার্যনির্বাহী সদস্য এমএ মামুন, আব্দুল আলিম মিঠু, মোসলেম আলী, মোমিনুর রহমান, জিএম আব্বাসউদ্দীন সহ প্রেসক্লাবের নেতৃবৃন্দর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *