ঢাকাWednesday , 11 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা উপজেলা জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 11 December 2019, 22:21

নিজস্ব প্রতিনিধি: দেবহাটা উপজেলা পরিষদ জামে মসজিদ কমপে¬ক্সের কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সামনে পুরাতন মসজিদ ভবনের স্থানে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে এ মসজিদ কমপে¬ক্সের কাজের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গনি এবং দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মুফতি আব্দুর রহমান, দেবহাটা উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পা প্রমুখ। উলে¬খ্য, উপজেলা পরিষদের পুরাতন মসজিদ ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে এবং উক্ত স্থানে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে ৪তলা মসজিদ কমপে¬ক্স নির্মাণ করা হচ্ছে। খুলনার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান গণপূর্ত বিভাগের তত্ত¡াবধানে এই কাজটি করছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *