ঢাকাTuesday , 10 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পরানপুর বিজিবি সড়কের স্লুইস গেটটি মরণ ফাঁদ

admin ঢাকা
আপডেট: 10 December 2019, 22:28

রমজাননগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার ০৫ নং কৈখালী ইউনিয়নের পরানপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন কালিগঞ্জ ০৫ নং পোল্ডারের ০৯ নং স্লুইস গেটটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সরজমিনে দেখা যায় স্লুইস গেটটির উপরের রাস্তা ভেঙে বড় আকারের গর্তে পরিণত হয়েছে। নিরুপায় হয়ে গেট পাহারাদার পরানপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মো: শহিদুল ইসলাম ভাঙনের চার পাশে লাল ফ্লাগ বসিয়ে দিয়েছে। বর্তমানে স্লুইস গেটের উপর দিয়ে যান চলাচল অযোগ্য হয়ে পড়েছে। এ বিষয়ে কালিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা তন্ময় হালদার বলেন, আমরা গেটটি সংস্কারের জন্য শনিবার বস্তা প্রেরণ করেছি। গেটটি দ্রæত সংস্কার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *