ঢাকাTuesday , 10 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে র‌্যালি অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 10 December 2019, 22:35

আশাশুনি প্রতিনিধি : ‘মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা’ এ স্লোগানে উজ্জীবিত হয়ে আশাশুনিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উত্তরণ ভূমি কমিটির সভাপতি মোল্যা রফিকুল ইসলামের সভাপতিত্বে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। কাজী বাবর আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, প্রেসক্লাব সভাপতি জি এম আল ফারুক। এসময় উপস্থিত ছিলেন কল্যাণী সরকার ও বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ। এর আগে দিবসটি উপলক্ষে সদর ইউনিয়ন পরিষদ থেকে একটি র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *