ঢাকাMonday , 9 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে সুপেয় পানি সেবা ব্যবস্থাপনা বিষয়ক গণ শুনানি

admin ঢাকা
আপডেট: 9 December 2019, 22:31

নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের নওয়াবেঁকীতে সুপেয় পানি সেবা ব্যবস্থাপনা বিষয়ক গণ শুনানি অনুষ্ঠিত হয়েছে। “গণতান্ত্রিক সুশাসনে জন সম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ” প্রকল্পের আওতায় কমিউনিটি পর্যায়ে সরকারি পরিসেবার কার্যকারিতায় সুপেয় পানি সেবার বিষয়ে গণশুনানি’টি অনুষ্ঠিত হয়। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় আটুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে পরোক্ষ অংশীদার প্রতিষ্ঠান সুশীলন রি-কল ২০২১ প্রকল্পের আয়োজনে অক্সফ্যাম এবং সিপিডি কর্তৃক বাস্তবায়িত এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় সিবিও প্রতিনিধিদের অংশগ্রহণে এ গণ শুনানি অনুষ্ঠিত হয়। সামাজিক নিরীক্ষণের প্রতিবেদন উপস্থাপন করে সিবিও লিডার এবং সিবিও ইউথ গ্রুপের লিডার এবং সঞ্চালনায় ছিলেন প্রকল্প কর্মকর্তা। এসডিজি উপজেলা নেটওয়ার্কের সভাপতি অসীম কুমার জোয়ারদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম.আতাউল হক দোলন। এসময় বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলার কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিয়া, শ্যামনগর সরকারি মহসীন কলেজের উপাধ্যক্ষ নাজিম উদ্দীন, আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম, শ্যামনগরের জাতীয় মহিলা সংস্থার সভাপতি শাহানা হামিদ, সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান, মাস্টার নজরুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *