ঢাকাSunday , 8 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধুলিহর আবু বকর সিদ্দীক মাদ্রাসায় বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের টাকা প্রদান

admin ঢাকা
আপডেট: 8 December 2019, 21:24

ব্রহ্মরাজপুর প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ধুলিহর হজরত আবু বকর সিদ্দীক (রা:) ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় বোর্ডের মেধা তালিকায় বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে টাকা বিতরণ করা হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) দুপুরে মাদ্রাসার অফিস কক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি হাফিজুর রহমানের সভাপতিত্বে টাকা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, মাদ্রাসার গভর্ণিং বোর্ডের সদস্য শহিদুল ইসলাম (বুদু) সহ শিক্ষক মন্ডলী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে মেধা বৃত্তিপ্রাপ্ত ২৮ জন ছাত্র-ছাত্রীদের মাঝে অতিথিবৃন্দ ৮৩,৯৫০ টাকা বিতরণ করেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ট্রাস্ট কমিটির সদস্য মৌলভী আব্দুর রশিদ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ শফিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *