ঢাকাSunday , 8 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় জমিদার ফণীভূষণ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নাংলা বিজয়ী

admin ঢাকা
আপডেট: 8 December 2019, 21:47

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জমিদার ফণীভূষণ মন্ডল স্মৃতি ৮ দলীয় নকআউট ফুটবল খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) বিকাল ৪ টায় দেবহাটা ফুটবল একাদশের সার্বিক ব্যবস্থাপনায় দেবহাটার জমিদার ফণীভূষণ মন্ডল স্মৃতি এ ফাইনালে একদিকে অংশগ্রহণ করে নাংলা ফুটবল একাদশ ও অন্যদিকে অংশগ্রহণ করে সুবর্নাবাদ ফুটবল একাদশ। খেলায় নাংলা ফুটবল একাদশ ১-০ গোলে জয়লাভ করে। পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র ও ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির আহŸায়ক আনোয়ারুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, দেবহাটা ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক সাবেক প্রধান শিক্ষক আফছার আলী মাস্টার, বিশিষ্ট ক্রীড়া সংগঠক জিন্নাত আলী, দেবহাটা উপজেলা রেফারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, খেলা কমিটির নেতা বরুন সোম প্রমুখ। খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন দিলীপ কুমার এবং সহযোগী রেফারি হিসেবে ছিলেন ফারুক হোসেন ও আরিফুল ইসলাম রিংকু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *