আশাশুনিতে নবাগত শিক্ষা অফিসার সাইফুল ইসলামের যোগদান
আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে উপজেলা শিক্ষা অফিসার হিসেবে নবাগত শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম তার নতুন কর্মস্থলে যোগদান করেছেন। রবিবার (৮ ডিসেম্বর) সকালে তিনি তার নতুন কর্মস্থলে যোগদান করেন। এসময় ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সহকারী শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর শেখ ঈমান উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার আব্দুর রকিব, শাহাজাহান আলি, আবু সেলিম, ইদ্রিস আলি ও গৌরাঙ্গ বাইন উপস্থিত ছিলেন। কর্মকর্তাবৃন্দ নবাগত শিক্ষা অফিসারকে ফুল দিয়ে বরণ করে নেন। এর আগে তিনি পাইকগাছা উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন।

Leave a Reply