আজ আশাশুনি রিভারভিউ কেওড়া পার্ক উদ্বোধন করবেন জেলা প্রশাসক
আশাশুনি প্রতিনিধি : আজ বিকাল ৩ টায় সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল আশাশুনি মরিচ্চাপ রিভারভিউ কেওড়া পার্ক’র উদ্বোধন করবেন। ২০১৫ সালের ফেব্রæয়ারির দিকে আশাশুনিতে সুন্দর পরিবেশে বিনোদন কেন্দ্র প্রতিষ্ঠার লক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের নেতৃত্বে তৎকালীন সহকারী কশিনার (ভূমি) বর্তমান সাতক্ষীরা সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরির আন্তরিক প্রচেষ্টায় মরিচ্চাপ নদীর তীরে মরিচ্চাপ সেতুর নীচে চর ভরাটি জমিতে পার্ক স্থাপনের কাজ শুরু করা হয়।
এরপর সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের নির্দেশে পার্কটিকে সুন্দর ও মনোরম করে তুলতে উপজেলা প্রশাসন আরও বড় কর্মসূচি হাতে নেয়। সেই থেকে পার্কটিকে মরিচ্চাপ রিভারভিউ কেওড়া পার্ক নামকরণ করে পার্কের পরিকল্পনা মাফিক উন্নয়ন কাজে হাত দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার তত্ত¡াবধানে ইতোমধ্যে পার্কের সড়ক নির্মাণ, বনের ভিতর দিয়ে নদীর পানির ভেতর পর্যন্ত অনেক গুলো বসার জন্য চৌকি নির্মাণ, পার্কের মধ্যে বিভিন্ন স্থানে বসার ব্যবস্থা, বিনোদনের জন্য পাথর-কাঠ দিয়ে নির্মিত বিভিন্ন প্রজাতির প্রাণীর প্রতিকৃতি, বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা, পিকনিকের জন্য স্পেস, কেওড়া গাছের সুদৃশ্য বনায়ন ইত্যাদি কাজ করা হয়েছে। চলছে পার্কটিকে আরও উন্নত ও আকর্ষণীয় করার কার্যক্রম। এখন বিকাল হলে বিভিন্ন এলাকা থেকে শিশুসহ নানা বয়সী মানুষের আনাগোনায় মুখরিত থাকে পার্কটি। উদ্বোধনি অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানিয়েছেন উপজেলা প্রশাসন।

Leave a Reply