দেবহাটায় কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি: দেবহাটায় কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ক্লাবের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জি.এম লোকমান হোসেন, দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাশ, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পা, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, কার্যনির্বাহী সদস্য এম.এ মামুন, শিক্ষক প্রশান্ত কুমার বিশ্বাস, হজরত আলী প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এই ক্লাবের মাধ্যমে কিশোর কিশোরীদের পড়াশোনার মাধ্যমে নিজেদের সচেতন হওয়ার পাশাপাশি আশেপাশের মানুষদের সচেতন করে সমাজ থেকে বাল্য বিবাহ, নারী নির্যাতন, ইভটিজিংসহ সকল প্রকারের অন্যায় অপরাধ দূর করতে ভূমিকা রাখার আহŸান জানান। এসময় তিনি ক্লাবের উন্নয়নে বিভিন্ন উপকরণ প্রদান করার আশ্বাস প্রদান করেন।

Leave a Reply