কৃষক নেতা সাইফুল্লাহ লস্করের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
ডেস্ক রিপোর্ট: প্রয়াত কৃষক নেতা সাইফুল্লাহ লস্কর ছিলেন একজন নির্ভেজাল দেশপ্রেমিক গরিব মানুষের বন্ধু। তিনি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভূমিহীন কৃষক ক্ষেত মজুরদের অধিকার প্রতিষ্ঠায় সারাজীবন সংগ্রাম করে গেছেন। যেখানে অন্যায় অনাচার সেখানেই তিনি ছুটে যেয়ে সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়েছেন। সেই মানুষটির হত্যাকারীদের চিহ্নিত না করে হত্যা মামলার ফাইনাল রিপোর্ট দেওয়াটা দুঃখজনক। এই হত্যার বিচার হতেই হবে। গণমানুষের পক্ষে তার যে সংগ্রামি আদর্শ সেটিকে বাঁচিয়ে রাখার মধ্যদিয়ে ভূমিহীন গরিব মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। প্রয়াত কৃষক নেতা সাইফুল্লাহ লস্করের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবে কেন্দ্রীয় ভূমি কমিটি আয়োজিত আলোচনা সভার বক্তারা এসব কথা বলেন। কেন্দ্রীয় ভূমি কমিটির সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. পুলিন বিহারী সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, আনিসুর রহিম, অধ্যক্ষ আশেক ই এলাহী, সাংবাদিক কল্যাণ ব্যণার্জি, অ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল, অ্যাড. শাহানাজ পারভীন মিলি, মুক্তিযোদ্ধা ময়নুল হাসান, মাহফুজুর রহমান মুকুল, অধ্যাপক আব্দুল খালেক, ওহাব আলী সরদার, আনোয়ার জাহিদ তপন, আলী নুর খান বাবলু, ইয়াহিয়া ইকবাল, প্রভাষক ময়নুল ইসলাম, অ্যাড. মনির উদ্দিন, মনিরুজ্জামান জোয়াদ্দার, মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব প্রমুখ।

Leave a Reply