ঢাকাFriday , 6 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা

admin ঢাকা
আপডেট: 6 December 2019, 20:47

এমএ মামুন, দেবহাটা: দেবহাটায় র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতি গাঁথা দেবহাটা মুক্ত দিবস পালিত হয়েছে। ৬ ডিসেম্বর ১৯৭১ দেবহাটার মুক্তিকামী গণমানুষের এক অবিস্মরণীয় দিন। মহান মুক্তিযুদ্ধের স্মৃতি গাঁথা এই দিনে দেবহাটা উপজেলা পাক হানাদার মুক্ত হয়েছিল। এলাকার মানুষের মুখে ফুটে উঠেছিল আনন্দের হাসি। দিনটিকে স্মরণ করে দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। দিবসটি যথাযথভাবে পালনের লক্ষ্যে শুক্রবার সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে একটি র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র। উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনের পরিচালনায় এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সদ্য বিলুপ্ত উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাত নফর বিশ্বাস, জেলা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সমিতির সভাপতি আব্দুল মাবুদ গাজী, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, মুক্তিযোদ্ধা সংসদের দপ্তর কমান্ডার আব্দুর রউফ, অর্থ কমান্ডার সাবুর আলী, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আব্দুল হক, দেবহাটা সদর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী ইদ্রিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের ছেলে ফারুক মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাতক্ষীরা জেলা আহŸায়ক আবু রাহান তিতু, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম প্রমুখ। শেষে অসহায় ও দুস্থ মুক্তিযোদ্ধাদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এছাড়া, উপজেলা নির্বাহী অফিসার নিজ উদ্যোগে দেবহাটার মুক্তিযুদ্ধের ইতিহাস সংবলিত একটি পুস্তক রচনার বিষয়ে ইচ্ছা পোষণ করেন। একই সাথে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে একটি ছবির গ্যালারি স্থাপনের কথা জানান। এদিকে, আগামী ৯, ১০ ও ১১ ডিসেম্বর তিন দিন দেবহাটার পাঁচটি ইউনিয়নের প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই বাছাই করার কথা ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *