ঢাকাFriday , 6 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ছাত্র মৈত্রী’র ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

admin ঢাকা
আপডেট: 6 December 2019, 23:13

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ ছাত্র মৈত্রী’র ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সাতক্ষীরা পুরাতন আইনজীবী মিলনায়তনে জেলা ছাত্র মৈত্রীর যুগ্ম আহবায়ক দিবাশীষ সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও জর্জ কোটের এপিপি অ্যাড. ফাহিমুল হক কিসলু, বিশেষ অতিথির ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য ইঞ্জি: আবেদুর রহমান, জেলা ছাত্র মৈত্রীর সাবেক সাধারণ সম্পাদক দিবাশীষ মন্ডল, সাতক্ষীরা সরকারী কলেজ ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি পলাশ দাশ, জেলা ছাত্র মৈত্রীর সদস্য হেলাল খান, বেলাল হোসেন, আনন্দ সরকার। আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আগে শহীদ জোবায়ের চৌধুরী রীমু’র স্মৃতি ফলকে পুষ্প মাল্য অর্পণ করেন নেতা কর্মীরা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন লেখাপড়ার পাশাপাশি শিক্ষাঙ্গনের ঘুষ-দুর্নীতি-সন্ত্রাস-দখলদারিত্ব সহ সকল কায়েমি স্বার্থকে পরাস্থ করে অসাম্প্রদায়িক ছাত্র শিক্ষক জনতার ঐক্য গড়ে তুলতে হবে এবং ছাত্র মৈত্রীর গৌরব ধরে রাখতে হবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ছাত্র মৈত্রীর যুগ্ম আহŸায়ক এস এম সাকিব মোড়ল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *