Sunday, 6 September 2026

শ্যামনগরে সংগঠন ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 5 December 2019, 22:07

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে সংগঠন ব্যবস্থাপনা ও নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ ই ডিসেম্বর) বেলা ২ টায় শ্যামনগর উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বেসরকারি গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। বারসিক এর লিয়াজোঁ অফিসার গাজী আল ইমরান এর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান। কর্মশালায় বারসিক ইনস্টিটিউট অব অ্যাপ¬াইড স্টাডিজ এর প্রশিক্ষক মো. বাহাউদ্দীন বাহার সার্বিক তত্ত¡াবধানে শ্যামনগরের স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম এবং সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের মোট ২৫ জন স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালা শেষে শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান এর হাত থেকে সকল প্রশিক্ষনার্থী তাদের কৃতিত্বের সনদপত্র গ্রহণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন বারসিক এর সহযোগী কর্মসূচী কর্মকর্তা মো. মারুফ হোসেন মিলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *