Sunday, 6 September 2026

কালিগঞ্জের শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ওমর ফারুক

admin ঢাকা
আপডেট: 5 December 2019, 23:13

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছে মোহাম্মদ ওমর ফারুক। সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার বাছাই প্রতিযোগিতায় তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেন। উল্লেখ্য, তিনি ২০১৭ সালের ৮ অক্টোবর কালিগঞ্জ উপজেলায় যোগদান করেন। কালিগঞ্জ উপজেলায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে তিনি অপরিসীম অবদান রেখে চলেছেন। ইতোমধ্যে তাঁর ক্লাস্টারে যে বিষয়গুলোর প্রতি সর্বাধিক গুরুত্বারোপ করেছেন সেগুলো হলো: ৫ম শ্রেণির শিক্ষার্থীদের স্বপ্ন চার্ট তৈরি, সাবলীল পাঠক তৈরির জন্য রিডিং ক্যাম্প স্থাপন, ৩ মাস পরপর ৫টি ক্যাটাগরিতে সেরা মা নির্বাচন, প্রতিমাসে প্রত্যেক শ্রেণিতে সেরা শিক্ষার্থী নির্বাচন, সততা স্টোর স্থাপন, মহানুভবতার দেয়াল, মোবাইল মাসী ( বিদ্যালয় বন্ধু), থিমবেইজ ক্লাসরুম (বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস), বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে জানো, ‘ঞযব ঝঃঁফবহঃ ড়ভ ঃযব ফধু স্থাপন, প্রতিটি বিদ্যালয়ের লোকেশন সাইন বোর্ড স্থাপন, ”ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা” ইত্যাদি ইনোভেটিব কার্যক্রম প্রতিটি বিদ্যালয়ে বাস্তবায়ন করেছেন। তাঁর নিবিড় ই-মনিটরিং, শ্রেণি পাঠদান পর্যবেক্ষণ ও পাঠের মান উন্নয়নে শিক্ষকদের পরামর্শ প্রদান,্ ¯øীপ কার্যক্রম বাস্তবায়নে সহায়তা প্রদান, মিড ডে মিল কার্যক্রম বাস্তবায়ন, ক্ষুদ্র মেরামত কার্যক্রম তদারকি, ঝরে পড়া রোধে মা সমাবেশ, অভিভাবক সমাবেশ, হোম ভিজিট কার্যক্রম জোরদার ও অংশগ্রহণ,প্রতিটি বিদ্যালয়ে কাবিং কার্যক্রম বাস্তবায়নে নিরলস পরিশ্রম করে চলেছেন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টা,সততা,দক্ষতা ও আন্তরিকতায় তাঁর ক্লাস্টারটি সত্যিকারের মডেল ক্লাস্টারে পরিণত হয়েছে। তাছাড়া তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে আন্তরিকভাবে সহযোগিতা করছেন। এ সকল কার্যক্রমের জন্য জেলা পর্যায়েও শ্রেষ্ঠত্বের দাবিদার তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *