ঢাকাThursday , 5 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত

admin ঢাকা
আপডেট: 5 December 2019, 22:08

কলারোয়া প্রতিনিধি: “অভিগম্য আগামীর পথে” এই প্রতিপাদ্যে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) কলারোয়ায় ২৮ তম আন্তর্জাতিক ও ২১ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। কলারোয়া উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অফিসের বাস্তবায়নে উপজেলার ৪ টি বেসরকারি প্রতিবন্ধী স্কুলও বিভিন্ন সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের অংশ গ্রহণে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদ্যাপিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ, স্বাগত বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা সমাজ সেবা অফিসার শেখ ফারুক হোসেন, কৃষি অফিসার কৃষিবিদ মহাসিন আলী। এছাড়াও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দিন, সমবায় অফিসার নওসের আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, উপজেলার সরকারী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিবন্ধী ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা মন্ডলী। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইউ এন ও সেলিম শাহনেওয়াজ বলেন- প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। তাদের উন্নয়নের জন্য আরও বেশকিছু পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান। আরো বলেন- প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় বরং আশীর্বাদ। প্রতিবন্ধীদের অবহেলা করবেন না তাদের সাথে সৌজন্যমূলক আচরণ করা আপনার আমার দায়িত্ব। সরকার তাদের অধিকার সুরক্ষার জন্য আইন করেছে, আমাদের উচিত তাদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা। স্বাগত বক্তব্যে সমাজ সেবা অফিসার শেখ ফারুক হোসেন বলেন – কলারোয়ায় প্রায় ৪৫০০ মত বিভিন্ন ক্যাটাগরির প্রতিবন্ধী মানুষ আছে। সরকার সকল প্রতিবন্ধীদের ভাতার আওতায় এনেছে, তাদেরকে বিভিন্ন উপকরণ দিয়ে সাহায্য করছে। যারা স্কুল কলেজ পড়ছে তাদেরকে আর্থিক সাহায্য দিচ্ছে। বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল আজ বিশ্ব অটিজমের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তার হাত দিয়েই বাংলাদেশের প্রতিবন্ধীদের জন্য অনেক উন্নয়নমূলক কর্মসূচী হাতে নিয়েছে সরকার। এর আগে সকাল ৯টা ৩০ মিনিটের দিকে বিভিন্ন ক্যাটাগরির প্রতিবন্ধী ছাত্র- ছাত্রী, স্কুলের শিক্ষক শিক্ষিকা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজের নেতৃত্বে একটি শোভাযাত্রা পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *