ঢাকাWednesday , 4 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বন প্রহরীর বিরুদ্ধে মানববন্ধন

admin ঢাকা
আপডেট: 4 December 2019, 23:24

রমজাননগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পার্শ্বেখালীতে ফ্রেন্ডশিপের বন প্রহরীর বিরুদ্ধে নানা অভিযোগের প্রেক্ষিতে মানব বন্ধন করেছে এলাকার জেলে বাওয়ালিসহ এলাকা বাসী। তাছাড়া এলাকা বাসীর পক্ষ থেকে ইউনিয়ন চেয়ারম্যান ও এন,জি,ও ফ্রেন্ডশিপ কার্যালয়ে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে বলে জানা যায়। মানব বন্ধন ও অভিযোগের প্রেক্ষিতে জানা যায় , বেসরকারি এন,জিও ফ্রেন্ডশিপ মুন্সিগঞ্জ ইউনিয়নে সামাজিক বনায়ন গড়ে তোলার লক্ষে নদীর চর দিয়ে বৃক্ষ রোপণ করেছে। বৃষ্যগুলো দেখা শুনার জন্য দশজন প্রহরী বেতনের মাধ্যমে নিয়োগ প্রদান করে ফ্রেন্ডশিপ। জেলে-বাওয়ালি ও এলাকা বাসীর অভিযোগ, দশ জন বন প্রহরীর মধ্য হতে পার্শ্বেখালী গ্রামের মো: রফিকুলের স্ত্রী মোছা: আলেয়া খাতুন এলাকার জেলে-বাওয়ালিদের সাথে সব সময় খারাপ আচরণ ও মারধর করে। জেলেরা মানব বন্ধনে বলেন, আমরা গরিব অসহায় জেলে বাওয়ালি। নৌকা যোগে পশ্চিম সুন্দরবনে মাছ , কাঁকড়া আহরণ করতে যাই। ফিরে এসে নদীর কিনারায় নৌকা বাঁধলে বন প্রহরী আলেয়া ফ্রেন্ডশিপের বন প্রহরী হওয়ার অযুহাতে আমাদের সাথে খারাপ ব্যবহার করে এমনকি মারধর করে। এমনকি তার মারধরের হাত থেকে শিশুরা পযর্ন্ত রেহাই পায় না। এ বিষয়ে ফ্রেন্ডশিপের অফিসার মো: মাহিদুল ইসলাম বলেন, মোবাইল ফোনে কথা বলা যাবে না, অফিসে আসেন। ফ্রেন্ডশিপের বন প্রহরী আলেয়া বলেন, হিংসা পরায়ণ হয়ে আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আমি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি। এলাকার সর্বসাধারণ ও জেলে-বাওয়ালিদের দাবি, অতি দ্রæত তদন্ত পূর্বক আলেয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *