ঢাকাWednesday , 4 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় লস্কর প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ

admin ঢাকা
আপডেট: 4 December 2019, 22:42

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় লস্কর সরকারী প্রাথমিক বিদ্যালয় উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে। উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও প্রতিষ্ঠান যাচাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না ও সচিব ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মির্জা মিজানুর রহমান স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট কমিটি একই সঙ্গে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ-মহিলা), সহকারী প্রধান শিক্ষক সহ শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার, বিদ্যোৎসাহী ও কর্মচারী নির্বাচন করেছেন। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হরিদাশকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুন্দ কুমার নন্দী, মহিলা দেলুটির দারুনমল্লিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-নিলীমা বাছাড়, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক লক্ষী খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মহসীন আজম ও গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সামছুন্নাহার রুমা। উপজেলা শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার ঝংকার ঢালী ও বিদ্যোৎসাহী দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল। কাব শিক্ষক বিষ্ণুপুরের অমরেন্দ্র সরকার ও কর্মচারী নির্বাচিত হয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের মো: আয়ুব আলী। সংশ্লিষ্ঠ সূত্র জানায়, শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার ফলাফল, ছাত্র-ছাত্রীদের উপস্থিতি, পোশাক, পরিষ্কার পরিচ্ছন্নতা, ঝড়ে পড়া রোধ, উপকরণের ব্যবহার, দৈনিক সমাবেশ সহ বিভিন্ন বিষয়ে যাচাই কমিটি এ নির্বাচন করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *