শ্যামনগরে নওয়াবেঁকী বাজার কমিটির নির্বাচন জমে উঠেছে
শ্যামনগর অফিস: শ্যামনগরের সর্ববৃহৎ মোকাম আটুলিয়ার নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন জমে উঠেছে। আগামী ১০ ডিসেম্বর আটুলিয়া ইউনিয়ন পরিষদে এ নির্বাচনকে কেন্দ্র করে যতই দিন ঘনিয়ে আসছে ততই প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যস্ত হয়ে উঠছে। প্রার্থীরা নির্ঘুম রাত কাটিয়ে দিবা রাত ভোটারদের ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বাড়িতে দুয়ারে দুয়ারে দোয়া ও ভোট প্রার্থনা করে চলেছেন। আটুলিয়া ইউ,পি চেয়ারম্যান, বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি সহকারী রিটার্নিং অফিসার আবু সালেহ বাবু ও বাজার নির্বাচন কমিটির সভাপতি মেম্বর জি,এম আবুল বাসার জানান, এ নির্বাচনে ৮৩৫ জন ভোটার রয়েছে। ৩ টি পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। সাধারণ সম্পাদক পদে সৈয়দ কামাল উদ্দীন আনারস প্রতীকে, মনিরুজ্জামান মনি চেয়ার প্রতীকে, রেজাউল করিম ছাতা প্রতীকে, স্থায়ী সদস্য (পুরুষ) পদে জি,এম হাবিবুল্লাহ মোরগ প্রতীকে, এম. আবুজার গেফারী মাছ প্রতীকে, মাজিদুল ইসলাম ফুটবল প্রতীকে, স্থায়ী সদস্য (মহিলা) নিলুফা খাতুন কলস প্রতীকে ও রাণী মন্ডল গোলাপ ফুল প্রতীকে নির্বাচন করছেন। সাতক্ষীরা জেলা প্রশাসক এস,এম, মোস্তফা কামাল এর উদ্যোগ ‘ক্লিন সাতক্ষীরা- গ্রিন সাতক্ষীরা’ এর আওতায় আটুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনে প্রত্যেক ভোটারকে একটি করে ময়লা আবর্জনা ফেলার বাস্কেট দেওয়ার পরিকল্পনার কথা জানান চেয়ারম্যান আবু সালেহ বাবু। এ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মন গলাতে বিভিন্ন প্রকার কৌশল অবলম্বন করে প্রার্থীদের পক্ষে প্রচারণা এখন তুঙ্গে। এলাকা বাসী এ নির্বাচকে কেন্দ্র করে চায়ের দোকান, হাট-বাজার সর্বত্র মুখরোচক গল্পে মেতে উঠেছে। নির্বাচনকে কেন্দ্র করে নওয়াবেঁকী বাজারে পোষ্টারে ও ব্যানারে ছেয়ে গেছে।

Leave a Reply