মহাভোগ উৎসবের মধ্য দিয়ে শেষ হল কেঁড়াগাছি শ্রী শ্রী হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমের ষোল প্রহরব্যাপী মহানাম যজ্ঞা
কেঁড়াগাছি কলারোয়া প্রতিরোধ: কলারোয়ার কেঁড়াগাছিতে মঙ্গলবার (৩ নভেম্বর) মহাভোগ উৎসব উদযাপনের মধ্য দিয়ে শেষ হল কেঁঙাগাছি শ্রী শ্রী হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমের ষোল প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান। মহাভোগ উৎসব অনুষ্ঠানের আনুষ্ঠানিক করেন বাবু নিরঞ্জন (মাস্টার)। এছাড়া সকাল ১১ টার দিকে আশ্রম পরিদর্শন করতে আসেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ। এসময় আরও উপস্থিত ছিলেন শ্রী শ্রী হরিদাস ঠাকুর আশ্রমের সভাপতি কার্তিক চন্দ্র মিত্র, সাধারণ সম্পাদক বাবু সন্দীপ রায়, উপস্থিত ছিলেন কলারোয়া থানার এএসআই মুস্তাক ও মিজান, কেঁঙাগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবজাল হোসেন (হাবিল), কলারোয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তী , ৫ নং কেঁঙাগাছি ইউনিয়ন আ’লীগ সভাপতি ভুট্টো লাল গাইন চেয়ারম্যান রবিউল ইসলাম, মেম্বার মহিদুল গাজী প্রমুখ।

Leave a Reply