বড়দলে মুক্তিযোদ্ধা কওছার গাজীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
এসএম শরীফ, বড়দল (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির ফকরাবাদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা কওছার গাজীর (৮৩) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছ। সোমবার (২ ডিসেম্বর) দুপুর ১২টায় ফাকরাবাদ ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করেন পুলিশের চৌকস একটি দল। এসময় আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, মুক্তিযোদ্ধা আকের আলী গাজী, এস আই বিজন কুমার সরকার, ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা, আ”লীগ নেতা আব্দুল হান্নান মন্টু সরদার, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সোহরাব হোসেন মোড়ল, আ”লীগ নেতা শফিকুল ইসলাম সহ সকল মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, এস এম শরীফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসুল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। কওসর গাজী বার্ধক্যজনিত রোগে দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। রবিবার যোহর নামাজের পর তার নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্ন ….রাজেউন)। মরহুমের জানাজা নামাজের ইমামতি করেন ফাকরাবাদ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মফিজুল ইসলাম। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয় সজন রেখে গেছেন। জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

Leave a Reply