ঢাকাSunday , 1 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের আওয়ামী লীগ নেতা সুদর্শন সরদার নিখোঁজ

admin ঢাকা
আপডেট: 1 December 2019, 22:08

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে সুদর্শন সরদার (৩৭) নামে এক আওয়ামী লীগ নেতা নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের রঘুরামপুর গ্রামের মৃত অমল কৃষ্ণ সরদারের ছেলে এবং ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
নিখোঁজ সুদর্শন সরদারের বড় ভাই সুশান্ত সরদার জানান, গত শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৭ টার দিকে সুদর্শন সরদার বাড়ি থেকে রতনপুরের উদ্দেশে রেব হয়। এরপর তিনি আর বাড়িতে ফিরে যায়নি। তার ব্যবহৃত সকল মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। সর্বশেষ শনিবার একটি নাম্বার খোলা পাওয়া গিয়েছিল তবে অন্য একজন রিসিভ করে কথা না বলে সংযোগ বিচ্ছিন্ন করে পুনরায় বন্ধ করে দেয়।
এ ব্যাপারে থানার পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান জানান, নিখোঁজ সুদর্শন সরদারের বড় ভাই সুশান্ত সরদারের মারফত জানতে পেরেছি। অতিদ্রæত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় সাধারণ ডায়েরির প্রস্তুতি চলছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *