ঢাকাSaturday , 30 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যৌন নিপীড়নের অভিযোগে যুবক আটক

admin ঢাকা
আপডেট: 30 November 2019, 21:39

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় এক সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জনতা রবিউল (৪৫) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার রাতে উপজেলার কাশিমনগর গ্রামে। অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, কাশিমনগরের রবিউল মোড়ল বিভিন্ন সময়ে স্থানীয় বাসিন্দা অলোক মন্ডলের স্ত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় শুক্রবার রাতে রবিউল ভিকটিমকে ঝাপটে ধরে যৌন নিপীড়নের চেষ্টা চালায়। ঐ গৃহবধূ জানান, ঘটনার সময়ে আমার ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে রবিউলকে আটক করে ক্যাম্প পুলিশে সোপর্দ করে। একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছেন, সম্পর্কের সূত্র ধরে এ ঘটনা ঘটেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *