ঢাকাFriday , 29 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়া উপজেলা আ’লীগের ত্রি-বর্ষিক সম্মেলন অনুষ্ঠিত : সভাপতি স্বপন সাধারণ সম্পাদক আলিমুর

admin ঢাকা
আপডেট: 29 November 2019, 20:44

কলারোয়া প্রতিনিধি : কলারোয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৫ বছর পর কলারোয়া পৌরসভাসহ উপজেলার ১২ টি ইউনিয়ন থেকে আগত তৃণমূলের হাজার হাজার নেতা কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে শুরু হয় এ সম্মেলন। সম্মেলনে ফিরোজ আহম্মেদ স্বপনকে সভাপতি ও আলিমুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। সকাল ১০ টায় কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে সম্মেলনের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনছুর আহম্মেদ। প্রথম অধিবেশনে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক আ.ফ.ম রুহুল হক এমপি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ খুলনা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য সাবেক ছাত্র নেতা এস এম কামাল হোসেন, অ্যাড আমিরুল আলম মিলন, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, কলারোয়া উপজেলা আ.লীগের সদ্য সাবেক সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, শেখ সাইদ উদ্দীন প্রমুখ। কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর সঞ্চালনায় মঞ্চে উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক আবু আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, আ.লীগ নেতা ফিরোজ কামাল শুভ্র, তালা উপজেলা আ.লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা যুবলীগের আহŸায়ক মো: আব্দুল মান্নান প্রমুখ। অনুষ্ঠানে অতিথিরা তৃণমূল থেকে আসা কাউন্সিলার ও ডেলিগেটদের মতামতের উপর ভিত্তি করে সবার কাছে গ্রহণযোগ্য সৎ ও দক নেতা নির্বাচনের কথা বলেন। উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের শুরুতে আ’লীগ সরকারের বিভিন্ন সাফল্য তুলে ধরে বক্তারা বলেন, শেখ হসিনার নিকট থেকে আলো ধার করে নিয়ে আমরা আলোকিত হয়েছি। ঠিক চন্দ্র যেমন সূর্যের কাছ থেকে আলো নিয়ে জোৎনা ছড়ায়। আপনি যেদিন আওয়ামী লীগের নেতা থাকবেন না সে দিন রাস্তার মানুষও আপনাকে সালাম দেবে না। তাই সময় থাকতে সাবধান হয়ে যান। দুর্নীতি, চাঁদাবাজি, জমি দখল, মাদক ও সন্ত্রাসী কর্মকান্ড ছেড়ে দিন। শেখ হসিনা ধরলে কেউ রেহাই পাবেন না। এক‚ল ওক‚ল সব হারিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *