আনছিল সাত হাজার টাকার জিনিস; ভাগ্যে জুটল কচু আর কাঁঠাল!
রমজাননগর প্রতিনিধি : আনছিল সাত হাজার টাকার বাটি ও চামচ কিন্তু শেষ পযর্ন্ত ভাগ্যে জুটল একটি শোলা কচু ও দুইটি কাঁঠাল । ঘটনাটি ঘটেছে হত দরিদ্র ফেরিওয়ালা শ্যামনগর উপজেলার ভেটখালী গ্রামের মৃত কালাচাঁদ গাজীর পুত্র মো: আব্দুস সালামের কপালে । সালাম এ প্রতিবেদককে জানায় , আমি গ্রামগঞ্জে ফেরি করে সংসারের স্টিলের জিনিস পত্র বিক্রয় করি। শুক্রবার সাতক্ষীরার মেসার্স ভাই ভাই এন্টার প্রাইজ থেকে সাত হাজার টাকার স্টিলের জিনিস পত্র ক্রয় করে একটি বস্তায় ভরি এবং সাথে দুটি চাল কুমড়া এক বস্তায় ভরে সকাল আনুমানিক ১০ টার দিকে সাতক্ষীরা কোর্টের সামনে থেকে শ্যামনগরগামী বাসে উঠি। বাসের হেলপার বস্তাটি বাসের টুল বক্সের ভিতরে রাখে। সকাল আনুমানিক সাড়ে ১২ টায় গেটলক থেকে বংশীপুরে পৌঁছায়। হেলপার টুল বক্স খোলার পরে সালাম দেখতে পায় তার বস্তার পরিবর্তে আর একটি বস্তা । বস্তা খুলে তার ভিতরে একটি শোলা কচু ও দুইটি কাচা কাঁঠাল দেখতে পান। এ সময় হেলপারকে জিজ্ঞাসা করলে সে বলে ভুলক্রমে শ্যামনগরে মালের বস্তাটি নামিয়ে দেওয়া হয়েছে। তাৎক্ষনিক সালাম শ্যামনগরে গিয়ে অনেক স্থানে খোজাখুজি করেও বস্তার সন্ধান মেলাতে পারিনি। বর্তমানে সালাম তার একমাত্র ব্যবসার মালামাল ঘুচিয়ে সর্বশান্ত হয়ে গেছে। যদি কোন স্ব হৃদয়বান ব্যক্তি বস্তাটির সন্ধান পান তাহলে ০১৯৯৫৫০৭০১১ মোবাইল নং এ ( বাবু দর্জি, ভেটখালী ) যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল ।

Leave a Reply