ডিজিটাল পোস্ট অফিসের প্রশিক্ষণ উদ্বোধন
কুলিয়া(দেবহাটা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে উদ্যোক্তাদের কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে ডিজিটাল সেবার মান উন্নয়ন ও ডিজিটাল পোস্ট অফিসের আয় বৃদ্ধির লক্ষে ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ ডিজিটাল পোস্ট অফিসে উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক এস.এম মাজেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এস মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন খুলনা ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মোহম্মদ জাহাঙ্গীর আলী ও লায়ন এ.কে এম মহিউদ্দীন। এসময় জেলা প্রশাসক মোস্তফা কামাল বলেন, সাতক্ষীরা জেলায় ২০৮টি পোস্ট অফিস আছে। ডিজিটাল বাংলাদেশ গড়াল লক্ষে ও গ্রামকে শহরে রুপান্তর করার জন্য বাংলাদেশ সরকার প্রতিটি ডিজিটাল পোস্ট অফিসের মাধ্যমে মানুষের ঘরে ঘরে তথ্য প্রযুক্তি সেবা পৌঁছে দিচ্ছে। এজন্য উদ্যোক্তাদের সফলতা অর্জন করতে কর্মদক্ষতা বাড়াতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। এসময় বাংলাদেশ ডিজিটাল পোস্ট অফিসের উদ্যোক্তা ফোরাম সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উদ্যোক্তা পলাশ সরকার ও শাহিনুর ইসলামসহ জেলার সকল পোস্ট অফিসের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ ডিজিটাল পোস্ট অফিস উদ্যোক্তা ফোরামের সাতক্ষীরা জেলার সভাপতি আতাউর রহমান।

Leave a Reply