কলারোয়ায় মিথ্যা সংবাদ প্রকাশের জেরে সংবাদ সম্মেলন
কলারোয়া অফিস: কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে উপজেলার ১২ নং যুগীখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিও ২ নং ওয়ার্ড ইউপি সদস্য মৃত জালাল উদ্দীন মোড়লের ছেলে এরশাদ আলী। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে কলারোয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এরশাদ বলেন- গত ২৪ নভেম্বর কলারোয়ার যুগিখালী এবি পার্কে ভাসমান পতিতা ও খদ্দের সহ ৯ জনকে হাতে নাতে গ্রেফতার করে মামলা দেয় কলারোয়া থানা পুলিশ। সেই থেকে ওই পার্কের মালিক পলাতক আবুল বাশার ও তার স্ত্রী সংরক্ষিত নারী ইউপি সদস্যা বিউটি ইয়াসমিন বাদী হয়ে আমার নামে মিথ্যা লিখিত অভিযোগ দায়ের করেছে কলারোয়া থানায়। এছাড়াও সাতক্ষীরা হতে প্রকাশিত বিভিন্ন পত্রিকায় আমাকে হেয়ও করে মিথ্যা তথ্য পরিবেশন করে সংবাদ ছাপিয়েছেন আমি তার জোর প্রতিবাদ জানাচ্ছি। একটি পত্রিকায় নব্য আওয়ামী লীগার বলে যে সংবাদ বের হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে এরশাদ বলেন- আমি নব্য আওয়ামী লীগ নই, আমি পিতৃতান্ত্রিক সূত্রে আওয়ামী লীগ করি। ১৯৯৫ সাল থেকে আমি যুগীখালি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের একটানা সভাপতি হিসাবে দায়িত্বে আছি। আমি যদি বিএনপি হতাম তাহলে একটানা ২৩/২৪ বছর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে থাকতে পারতাম না। আমার নামে পূর্বে থানায় কোন চাঁদাবাজি, সন্ত্রাসী মামলা নেই। অতি সম্প্রতি হিংসার বসবতী হয়ে পার্কের মালিক আবুল বাশারের স্ত্রী বাদী হয়ে যে অভিযোগ আমার নামে দিয়েছে আমি তার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত দাবি করছি কলারোয়া থানার অফিসার ইনচার্জ মুনির উল গিয়াস স্যারের কাছে। এরশাদ আরো বলেন পার্কের পাশে তার ধান ক্ষেতের ধান খেয়ে ব্যাপক ক্ষতি করে ১০০ থেকে ১৫০ টি হাঁস। সেদিন কলারোয়া থেকে বাড়িতে ফেরার সময় জানতে পারলাম এবি পার্কের পাশে আমার ৩ বিঘা জমির পাকা ধান ক্ষেতে অনেক গুলো হাঁস ধান খাচ্ছে। তখন ঐ হাঁস গুলো তাড়িয়ে দিই। কিন্তু পার্কে কোন হামলা আমার দ্বারা সংঘটিত হয়নি। পার্কের হামলার বিষয় সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

Leave a Reply