শ্যামনগরে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত
শ্যামনগর প্রতিনিধি: “নারী পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা”- এ প্রতিপাদ্যের আলোকে শ্যামনগর উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা ও ওসিসি এর আয়োজনে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০১৯ পালন উপলক্ষে শ্যামনগরে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও পথসভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা শাহানা হামিদ, প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবির, সাধারণ সম্পাদক জাহিদ সুমন, রিপোটার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, মহিলা অধিদপ্তর কর্মকর্তা মো: সাইদুল ইসলাম, ওসিসি কর্মকর্তা প্রণব বিশ্বাস প্রমুখ। মানববন্ধন ও পথসভায় জাতীয় মহিলা সংস্থা ও মহিলা অধিদপ্তরের শিক্ষার্থীগণ, সুশীল সমাজের প্রতিনিধিগণ, এনজিও প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক মো: আনিছুর রহমান মল্লিক।

Leave a Reply