ঢাকাWednesday , 27 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোল সীমান্তে ৬৫ হাজার ৪ শত ইউএস ডলারসহ পাচারকারী আটক

admin ঢাকা
আপডেট: 27 November 2019, 21:34

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে পরিবহণ কাউন্টার থেকে ৬৫ হাজার ৪ শত ইউএস ডলারসহ সজীব হোসেন (২৮) নামে এক হুনডি পাচারকারীকে আটক করেছে বিজিবি । বুধবার (২৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টার সময় তাকে আটক করা হয়। আটক সজিব হোসেন সরিয়াতপুর জেলার নড়িয়া থানার নড়িয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদে জানতে পারি এক হুন্ডি পাচারকারী বিপুল পরিমাণ ইউএস ডলার নিয়ে ঢাকা যাওয়ার উদ্দেশ্য বেনাপোল বাস স্ট্যান্ডে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওহাব সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৬৫ হাজার ৪ শত ইউএস ডলারসহ সজীবকে হাতেনাতে আটক করেন। যার বাংলাদেশি মূল্য ৫৬ লাখ টাকা। আটককৃতের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *