ঢাকাWednesday , 27 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ‘‘কি এবং কেন’’ : ‘‘তারুণ্যের ভাবনা’’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 27 November 2019, 21:36

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী কি এবং কেন’? ‘তারুন্যের ভাবনা’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক রাসেল’র সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা হোসেন আরা খানম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, সাংবাদিক আশেক মেহেদী, আহম্মদ উল্ল্যাহ বাচ্চু, রবিউল ইসলাম প্রমুখ। সেমিনারে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য, সোনার মানুষ দরকার। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখতেন সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য সকলকে একসাথে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর জন্য আজ আমরা স্বাধীন জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলতে পারি।
কিন্তু অতি দু:খের বিষয় ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাসহ তার পরিবারের সদস্যদের হত্যা করে পাকিস্তানী প্রেতাত্মারা কালো অধ্যায়ের সূচনা করে। এছাড়াও তারা মিথ্যা ইতিহাস রচনা করে স্বাধীনতার প্রকৃত ইতিহাসকে বিতর্কিত করতে চেয়েছিল। কিন্তু এদেশের জনগণ ওই স্বাধীনতা বিরোধীদেরকে প্রতিহত করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে বক্তারা ব্যক্ত করেন।
সেমিনারে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৬ জন পুরুষ ও ৪ জন নারী শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এসময় তারাও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী নিয়ে তাদের ভাবনা গুলো ব্যক্ত করেন। সভাশেষে উপজেলা নির্বাহী অফিসার মো: মোজাম্মেল হক রাসেল সাংবাদিকদের জানান, এখন থেকে সপ্তাহের প্রতি বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে ‘বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী কি এবং কেন’? ‘তারুন্যের ভাবনা’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *