মিথ্যা অভিযোগ আনার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শ্রীরামপুরে জাল দলিল সৃষ্টি করে কুলিয়ার এক ব্যবসায়ীর সম্পত্তি দখলের উদ্দেশ্যে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে পাল্টা এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে ভুক্তভোগী নেছারুল আল-আমিন।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি দীর্ঘদিন ধরে অত্যান্ত সুনামের সাথে কুলিয়া বাজারে ‘মেসার্স মীম বস্ত্রালয়’ নামক প্রতিষ্ঠানে কাপড়ের ব্যবসা পরিচালনা করে আসছি। গত ২০১৬ সালে আমার গ্রামের বাড়ি শ্রীরামপুর মৌজায় ৫২৯২ দাগে বাস্তু ২৭ শতকের মধ্যে টিন শেডের দুটি দোকানসহ ৪ শতক সম্পত্তি মৃত. মোশারফ হোসেনের পুত্র বজলুর রহমানের কাছ থেকে বর্তমান বাজার দর অনুযায়ী ক্রয় করি। উক্ত সম্পত্তির রেকর্ডীয় মালিক রুহুল কুদ্দুস বিগত ২০০৫ সালে, হাল ৫২৯২ দাগে কোবলা দলিল মূলে বজলুর রহমানের কাছে বিক্রয় করে। আমি বজলুর রহমানের কাছ থেকে হেবাবেল এওয়াজ মূলে গত ২০১৬ সালে ক্রয়ের পর সম্পত্তির দখলও বুঝে পাই। ক্রয়ের পর ৪ শতক সম্পত্তির মিউটেশন আমার নিজ নামে সম্পন্ন ও খাজনা পরিশোধ করেছি। কিন্তু সম্প্রতি একই এলাকার মৃত. গোলাম বারী বিশ্বাসের পুত্র কুখ্যাত মামলাবাজ, পর সম্পদ লোভী রুহুল কুদ্দুস সম্পত্তির জাল দলিল সৃষ্টি করে অবৈধভাবে দখলের ষড়যন্ত্রে লিপ্ত হয়। এ ঘটনায় ওই মামলাবাজ রুহুল কুদ্দুস ৩১/০৩/২০১৯ তারিখে সাতক্ষীরার অতি: জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। কিন্তু আদালতে হাজির হয়ে সকল কাগজপত্র উপস্থাপন করতে না পারায় মামলাটি গত ০৯/০৯/১৯ তারিখে আদালত খারিজ করে দেয়। মামলাটি খারিজ হওয়ার পর সুচতুর রুহুল কুদ্দুস আবারও আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করেন। এছাড়া ১৪৫ ধারায় আরো একটি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে উক্ত জমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ উভয় পক্ষকে নিয়ে মীমাংসার চেষ্টা করলে মামলাবাজ রুহুল কুদ্দুস কাগজপত্র নিয়ে হাজির না হয়ে তাল বাহানা শুরু করেন। এমতাবস্থায় তিনি (নেছারুল আল-আমিন) উক্ত মামলাবাজ ও পর সম্পদ লোভী রুহুল কুদ্দুসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক তার রেকর্র্ডীয় সম্পত্তি রক্ষায় পুলিশ সুপারসহ সংশি¬ষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply