আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে মানববন্ধন
আশাশুনি প্রতিনিধি : ‘শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা’ এ স্লোগানকে সামনে রেখে আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। মহিলা অধিদপ্তরের প্রশিক্ষণার্থী, স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে এবং ওয়ার্ল্ড ভিশন ও ব্র্যাক’র সহযোগিতায় প্রশিক্ষক শারমীন চৌধুরীর উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা কারিমুল হক, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিস, কামরুন্নাহার কচি, তথ্য অফিসার রিমি খাতুন, ব্র্যাক প্রতিনিধি উজ্জ্বল ও ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি মিলিতা সরকার প্রমুখ।

Leave a Reply