ঢাকাSunday , 24 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে টাকার অভাবে চিকিৎসা নিতে পারছে না অসিত

admin ঢাকা
আপডেট: 24 November 2019, 21:12

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের বুড়িগোয়ালিনী আশ্রয়ণ প্রকল্পে এলাকায় বসবাসকারী জেলে অসিত সরদার ভূষণ (৩৮)। ১০ অক্টোবর কালিগঞ্জ তার এক আত্মীয়ের বাড়ি থেকে আসার সময় কালিগঞ্জ ফুলতলা নামক স্থানে মোটর সাইকেল ও পিকাপের সাথে সংঘর্ষে দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার সময় ভূষণ সরদারের ডান পায়ে উরুর নীচের হাড় ভেঙে যাওয়ায় তাৎক্ষণিক ভাবে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করেন। সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলেন যে তার পা কেটে বাদ দিতে হবে। এ কথা শুনে সাতক্ষীরার অন্য এক প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে তারা তিন লক্ষ আশি হাজার টাকা খরচ করে অপারেশনের কথা জানান। এরপর তার আত্মীয়সজন মিলে সাতক্ষীরার অন্য এক প্রাইভেট হসপিটালে নিয়ে গেলে সেখানে দেড় লক্ষ টাকা চান। যেখানে ভূষণ সরদার দিন আনা দিন খাওয়ার মতো করে তার সংসার চলে। সারাদিন নদীতে মাছ ধরে যাদের সংসার চলে তার পক্ষে এত টাকা সংগ্রহ করে চিকিৎসা করা সম্ভব নয়। দুর্ঘটনার পর থেকে মানুষের দুয়ারে দুয়ারে হেঁটে তেমন কোন অর্থ সংগ্রহ করতে পারিনি। এ বিষয়ে তার স্ত্রী দুর্গা সরদার জানান আমাদের এক ছেলে আর এক মেয়ে তারা ছোট মানুষ। তার বাবা যদি আয় না করতে পারে তাহলে আমার সংসার একেবার অচল হয়ে যাবে। নিজেদের কোন জমি জমা না থাকায় সরকারী খাস জায়গায় বসবাস করি। সকলের কাছে সহায়তা চাই যেন আমার স্বামী ও আমার পরিবার বেচে থাকে। অসিত বিকাশ নং ০১৯১৪-৮৫১৫৯৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *