ঢাকাSunday , 24 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 24 November 2019, 21:09

ব্রহ্মরাজপুর প্রতিনিধি: ‘‘এসো সবাই খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি’’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলা ব্রহ্মরাজপুর ডি.বি ইউনাইটেড হাইস্কুল মাঠে দ্বিতীয় তম আট দলীয় শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনি খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪শে নভেম্বর) বিকাল ৪টার সময় ব্রহ্মরাজপুর ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের আহŸায়ক কনেক মাঝির সভাপতিত্বে খেলা উদ্বোধন করেন ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম। এসময় ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিলিপ কুমার মল্লিক, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন লিটন, কুরমান আলী, হুমায়ন কবির, আব্দুল কুদ্দুস, আব্দুল কাদের, মো. ডালিম হোসেন, আ. কালাম, রুহুল আমিন, রবিউল ইসলাম, আশরাফুল ইসলাম, আবুল খায়ের, মেহেদী হাসান, মিঠুন, আরিফ ও রানা উপস্থিত ছিলেন। জাতীয় সংগীতের মধ্য দিয়ে উদ্বোধনি খেলায় স্পোর্টস কর্নার ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে আর আর পি ক্লাব ফুটবল একাদশ জয়লাভ করে। অনুষ্ঠান পরিচালনা করেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী শিক্ষক মুকুল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *