সাতক্ষীরা ল স্টুডেন্ট ফোরামের অভিষেক ও স্মরণিকার মোড়ক উন্মোচন
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা ল স্টুডেন্ট ফোরামের ৫ম বর্ষে পদার্পণ, নতুন কমিটির অভিষেক ও স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা ল কলেজে ল স্টুডেন্টস ফোরাম সাতক্ষীরার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাতক্ষীরা ল কলেজের অধ্যক্ষ এস.এম হায়দার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শাহ আলম, বিশিষ্ট ব্যবসায়ী ডা: আবুল কালাম বাবলা, ল স্টুডেন্ট ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক কাজী শাহাবুদ্দিন সাজু প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন, কলেজের প্রভাষক অ্যাড. অরুন ব্যানাজী, অ্যাড. সিরাজুল ইসলাম, অ্যাড. মুনির উদ্দীন, অ্যাড. নাজমুন নাহার ঝুমুর। অনুষ্ঠানে সাবেক কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। সম্প্রতি ল স্টুডেন্ট ফোরামের নির্বাচনে সভাপতি বিপ্লব হোসেন ও সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম নির্বাচিত হন। নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন, মোখলেছুর রহমান ও নুর আলী।

Leave a Reply