ঢাকাSaturday , 23 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় প্রতিবন্ধী স্বাস্থ্য সেবা কমিটির সভা

admin ঢাকা
আপডেট: 23 November 2019, 20:55

নিজস্ব প্রতিনিধি: প্রতিবন্ধীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করণ ও পুনর্বাসন সেবা সম্প্রসারণ প্রকল্প ফেস-২’র আওতায় দেবহাটা উপজেলা প্রতিবন্ধী স্বাস্থ্য কমিটির ষাণ¥াষিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেসরকারি সংস্থা ডিআরআরএ’র আয়োজনে অস্ট্রেলিয়ান এইডের সহযোগিতায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে মূল প্রবন্ধ তুলে ধরেন ডিআরআরএ’র জেলা ম্যানেজার আবুল হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শেখ তানভির হোসেন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সহকারী শিক্ষা অফিসার মুনির আহম্মেদ, দেবহাটা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও কমিটির সদস্য মীর খায়রুল আলম, ডিআরআরএ’র কমিউনিটি মবিলাইজার করবী স্বর্ণকার, ডিপিও সদস্য সাবিয়া সুলতানা, রেশমা পারভীন আসের আলী প্রমুখ। এসময় বিগত সভায় প্রতিবন্ধীদের দাবির ভিত্তিতে হাসপাতালটি প্রতিবন্ধী বান্ধব করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়। তাছাড়া চলতি বছরের ৬মাসে নতুন ও পুরাতন অসংখ্য রোগীকে বিনামূল্যে সেবা দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় প্রতিবন্ধী শনাক্ত করণ ক্যাম্পসহ বিভিন্ন ধরনের কর্মকান্ড বাস্তবায়ন করে চলেছে সংস্থাটি। এমনকি সরকারি ভাবে উপজেলা সমাজসেবা ও স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সাধারণ মানুষকে বিভিন্ন প্রকার সেবা প্রদান করা হচ্ছে বলে জানানো হয় সভায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *