ঘূর্ণিঝড় বুলবুলে গাছ উপড়ে পড়ে রাস্তার পাশে গর্ত : দুর্ঘটনার আশঙ্কা
কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: ঘূর্ণিঝড় বুলবুলে গাছ উপড়ে পড়ে শ্যামনগর টু কাশিমাড়ী সড়কের পাশে একাধিক স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্ত দ্রæত ভরাট না করা হলে দুর্ঘটনার আশঙ্কায় এই সড়কে চলাচলকারীরা। স্থানীয়রা জানান, এই সড়কের দুই পাশে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ। তার ভিতর আবার অধিকাংশ গাছ অজানা রোগ আক্রাšত্ম হয়ে মারাগেছে। আবার কিছু গাছ মারা যাওয়ার উপক্রম। দিনের পর দিন এ গাছগুলো খুব বিপদজনক হয়ে উঠছে। বন বিভাগের এ সড়কের গাছ নিয়ে নেই তেমন কোনো তদারকি। ঘূর্ণিঝড় বুলবুল’র আঘাতে অনেক গাছ উপড়ে পড়েছে। গাছের গোড়ার মাটি সরে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ইউনিয়নের বিভিন্ন স্থানের রাস্তা। জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে বর্তমানে ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারী ও বিভিন্ন পরিবহণ। খানাখন্দে পরিণত হওয়া স্থানগুলো সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Leave a Reply