ঢাকাFriday , 22 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে সাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক-২

admin ঢাকা
আপডেট: 22 November 2019, 20:02

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর বাজার থেকে সাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে জনতা।

তারা হলেন উপজেলার মৌতলা ইউনিয়নের মৌতলা গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মতিউর রহমান (৪০) ও কুশুলিয়া ইউনিয়নের কুশুলিয়া গ্রামের শমসের গাজীর ছেলে ইকবাল গাজী (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২২ নভেম্বর) বিকেল ৩ টার দিকে উজিরপুর বাজার সংলগ্ন এলাকা থেকে চোরচক্রের দুই সদস্য দু’টি সাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় জনতা তাদেরকে আটক করে।

পরবর্তীতে খবর পেয়ে থানার উপ-পরিদর্শক চিন্ময় মন্ডলের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে চোরচক্রের ওই দুই সদস্যকে আটক করে থানায় নিয়ে যায়। শনিবার (২৩ নভেম্বর) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে বলে থানা সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *