ঢাকাThursday , 21 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

admin ঢাকা
আপডেট: 21 November 2019, 22:26

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চলতি মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রমান সবুজ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইব্রাহীম খলিল। অনুষ্ঠানে ৫শত জন কৃষককে সরিষা ও ৫০ জনকে ভুট্টার বীজ এবং প্রতিজনকে ২০ কেজি ডেব ও ১০ কেজি করে পটাশ সার বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *