ঢাকাThursday , 21 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটা শ্রমজীবী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 21 November 2019, 22:24

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা শ্রমজীবী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি: এর ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার(২১ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ নির্বাচনে সহ-সভাপতি পদে আব্দুর রাজ্জাক এবং সদস্য পদে দীপকর কুমার ঘোষ, রেজাউল ইসলাম, উদয় কুমার ঘোষ, শেখ আবীর হাসান ও মফিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি পদে মীর আবুল কালাম আজাদ মিলন, সাধারণ সম্পাদক পদে সুশান্ত কুমার ঘোষ ও কোষাধ্যক্ষ আদিত্য দাশ নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ৮০জন ভোটারের মধ্যে ৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তালা উপজেলা সমবায় অফিসের পরিদর্শক ও নির্বাচন কমিটির সভাপতি অজয় কুমার ঘোষ। সদস্য হিসেবে ছিলেন শেখ রহমত আলী ও শেখ শফিকুল ইসলাম। এছাড়া পোলিং অফিসার হিসেবে ছিলেন, মো: আরিফুজ্জামান ও শরিফুল ইসলাম। দিনব্যাপী উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত নির্বাচনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সমবায় অফিসার হাসান মাহমুদ ও তালা উপজেলা সমবায় অফিসার মো. রফিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *